কানাডার কাছে অত্যাধুনিক ‘ওভার-দ্য-হরাইজন’ রাডার প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির জন্য ২ দশমিক ৫ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া।
সোমবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে কানাডা একটি উন্নত রাডার প্রতিরক্ষা ব্যবস্থা পাবে।
সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, ‘এটি আমাদের এ যাবৎকালের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানি চুক্তি।’