জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ বছর বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে ৩০ টি ওয়ার্ডে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরীন।
সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে শিশুকে নিয়ে অভিভাবকদের ভিড় দেখা গেছে। ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের খাওয়াতে পেরে খুশি আগতরা।
বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯ হাজার ৭৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পালনে নগরীতে ২২০ টি কেন্দ্রের নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ১৮ টি প্রতিষ্ঠানে ৫০০ জন করে কর্মী অংশগ্রহণ করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।
এছাড়া বরিশাল জেলায় ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৯৭ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।