‘বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সম্পর্ক উন্নয়ন হবে’

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছে মায়ানমারের রাষ্ট্রদূত লিউয়েন ও।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা জানান।

আজ সকাল সাড়ে ১০টায় লিউয়েন ও’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। এসময় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিবের সাথে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎ শেষে লিউয়েন ও বলেন, বাংলাদেশের সাথে মায়ানমারের চলমান সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে।

তবে রোহিঙ্গা প্রত্যাবর্তন ঠিক কবে থেকে শুরু হবে এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি লিও ইন।

আরএম/