রেকর্ড গড়ল ‘নবাব’

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‌’নবাব’। বাংলাদেশের শাকিব খান ও ওপার বাংলার শুভশ্রী অভিনীত ছবিটি দেশের ১২৪টি সিনেমা হলে চলছে। ঈদের দিন মুক্তির পর এরই মধ্যে দুই বাংলার ইতিহাসে এক বিরল রেকর্ড গড়ে ফেলেছে বহুল আলোচিত ছবি ‘নবাব’। এক হলেই এক দিনে ৪ লাখ ৬৫ হাজার টাকার টিকিট বিক্রি করে এই রেকর্ড গড়ল ছবিটি। যা এর আগে কখনো হয়নি।

বিষয়টি জানিয়েছে ছবিটির অন্যতম প্রযোজনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে পোস্ট দিয়ে বিষয়টি জানানো হলেও সঙ্গত কারণে সেই হলের নাম প্রকাশ করেনি জাজ মাল্টিমিডিয়া।

গত বছর ঈদে মুক্তি পায় শাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। সেই বছরের মধ্যে ‘শিকারি’ ছিল ব্যবসা সফল। এ বছর ‘নবাব’ আগের বছরের ‘শিকারি’ ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ।

যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

এবার ঈদে মুক্তি পেয়েছে মোট তিনটি ছবি, যার মধ্যে ‘নবাব’ এনং ‘বস ২’ যৌথ প্রযোজনায় নির্মিত। অন্যদিকে দেশীয় প্রযোজনায় নির্মিত একমাত্র ছবি ‘রাজনীতি’। ‘রাজনীতিতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

আজকের বাজার: আরঅার/ ০২ জুলাই ২০১৭