স্প্যানিশ লা লিগায় আজ লেগানেসের মুখোমুখি হচ্ছে বার্সা

স্প্যানিশ লা লিগায় আজ বার্সেলোনার মুখোমুখি হচ্ছে লেগানেস।বার্সার মাঠ ক্যাম্প ন্যু’য়ে টানা ৩৮ জয়ের টার্গেটে মাঠে নামবে লেগানেস।

টানা এক বছর লিগের ম্যাচে হারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ সময় কাটছে ভালভার্দের শিষ্যদের। টানা ৩৮ ম্যাচে অপরাজিত রেকর্ডের ম্যাচে প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ১৪ নাম্বারের দল লেগানেস। এই ম্যাচে জিতে ইয়োহান ক্রুইফ, পেপ গার্দিওলা আর লুইস এনরিকের মতো লিজেন্ড ম্যানেজারদের পেছনে ফেলার সুযোগ হাতছাড়া করতে চাননা ভালভার্দেও।

ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ লিওনেল মেসি। তারপরো কোনো ঝুঁকি নিতে চাননা বার্সা কোচ। খেলার পুরো ৯০ মিনিটে তাই দেখা নাও মিলতে পারে এম এল ১০ এর।

বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে বলেন।, ‘অংকের হিসেবে চ্যাম্পিয়ন হতে আমাদের লাগবে আর ১৫ পয়েন্ট, যেটা পরের ৫ ম্যাচে জিতলেই পাওয়া সম্ভব। আপাতত লেগানেসের ম্যাচটা জিতে আমরা এগিয়ে থাকতে চাই। রেকর্ড নিয়ে ভাবছিনা, ম্যাচ না হারলে ওটা এমনিতেই হবে, আমরা শুধু জিততেই চাই।’

খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

আজকের বাজার/আরজেড