ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি মার্কিন বাহিনীর

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য জানিয়েছে।

হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে তেহরানের হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

মার্কিন সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা, জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং হরমুজ প্রণালী ও এর আশপাশে থাকা আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।