বিবিসিকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকার সারাদেশে প্রদর্শিত হচ্ছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া ‘গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন’ শীর্ষক সাক্ষাৎকারটি সারাদেশে প্রদর্শিত হচ্ছে।

সম্প্রতি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে সাক্ষাৎকারটি প্রজেক্টর এর মাধ্যমে হাটহাজারী উপজেলার সরকারহাট বাজার চত্বরসহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হয়।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এ সাক্ষাৎকার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে প্রদর্শন করছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হচ্ছে।

উল্লেখ্য, তারেক রহমানের এ সাক্ষাৎকার নিয়ে সাধারণ জনগণের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।