নেপালের কাঠমান্ডুেতে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ার-ক্র্যাফট এর ক্ষতিপূরণ হিসেবে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানিকে বীমা দাবির ৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা হস্তান্তর করেছে সাধারণ বীমা করপোরেশন।
গতকাল রোববার সাধারণ বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ হস্তান্তর করা হয়।
এ নিয়ে মোট ৪০ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা এয়ার-ক্র্যাফট এর ক্ষতিপূরণের বীমা দাবির অর্থ পরিশোধ করা হলো। এর আগে গেল ২২ মার্চ সরাসরি ইউএস বাংলাকে কোম্পানিকে পরিশোধ করা হয় ৩৪ কোটি ৩১ লাখ টাকা। বীমা দাবির আরো ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থ পরে পরিশোধ করা হবে। আগামী ১ সপ্তাহের মধ্যে ইউএস বাংলা কর্তৃপক্ষকে সব অর্থ পরিশোধ করা হবে বলে জানায় সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি।




