ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭০

রাজধানীতে ঢাকার বিভিন্ন এলাকায় মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ (সোমবার) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে আরও জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগে ১৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৪৩ জন, মিরপুরে ৯১ জন, গুলশানে ৩১ জন, উত্তরায় ৩২ জন এবং গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, ১ কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিমকার্ড ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এছাড়া দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।